মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৬০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: একের অপরাধে অন্যকে শাস্তি দেয়া হবে না যদিও অপরাধী তার ঘনিষ্ঠতম ব্যক্তি হয়।
১৬০। হযরত আবূ রিমছা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার পিতা রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্যে চললাম। যখন আমি তাঁকে দেখলাম আমার পিতা বললেন, তুমি কি জান ইনি কে? আমি বললাম, না। তিনি বললেন, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ। তিনি এটা বলতেই আমি থরথর করে কেঁপে উঠলাম। আমি ধারনা করতাম, রাসূলুল্লাহ (ﷺ) এমন কিছু হবেন, যা মানুষের মত নয়। অথচ আমি দেখলাম যে, তিনি একজন মানুষ, তাঁর চুল কান পর্যন্ত লম্বা। তাতে মেহেদীর রং লাগানো আছে, আর তিনি দু'টি সবুজ রঙের ডোরা-কাটা কাপড় পরিহিত ছিলেন। আমার পিতা তাঁকে সালাম দিলেন। অতঃপর আমরা বসে কিছুক্ষণ কথা বললাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার পিতাকে বললেন, এ কি তোমার ছেলে? তিনি বললেন, হাঁ, কা'বার প্রভুর শপথ। তিনি বললেন, সত্যি। তিনি বললেন, আমি তার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে আমার পিতার সাদৃশ্য বর্তমান থাকা এবং আমার সম্পর্কে আমার পিতার এরূপ শপথ করার কারণে মুচকি হাসলেন। অতঃপর তিনি বললেন, তার অপরাধ তোমার প্রতি এবং তোমার অপরাধ তার প্রতি বর্তাবে না। তারপর রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করলেন : "وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرُى" "আর বইবে না কেউ অন্যের বোঝা”। (সূরা আনআম : ১৬৪)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। ইবন খুযাইমা, ইবনুল জারুদ এবং হাকীম হাদীসটিকে সহীহ বলেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। ইবন খুযাইমা, ইবনুল জারুদ এবং হাকীম হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يؤخذ المرء بجناية غيره ولو من اقرب الناس إليه
وعنه أيضاً (1) قال انطلقت مع أبى نحو رسول الله صلى الله عليه وسلم فلما رأيته قال أبى هل تدرى من هذا؟ قلت لا، قال هذا محمد رسول الله صلى الله عليه وسلم قال فأقشعررت (2) حين قال ذلك، وكنت أظن أن رسول الله صلى الله عليه وسلم شيئاً لا يشبه الناس فإذا بشر (3) ذو وفرة وبها ردع (4) من حناء وعليه بردان (5) أخضر أن فسلم عليه أبى ثم جلسنا فتحدثنا ساعة ثم أن رسول الله صلى الله عليه وسلم قال لأبى ابنك هذا؟ قال إى ورب الكعبة، قال حقاً قال لأشهد به، فتبسم رسول الله صلى الله عليه وسلم ضاحكاً (6) فى تثيت شبهى بأبى ومن حلف أبى على، ثم قال أما إنه لا يجنى عليك ولا تجنى عليه (7) وقرأ رسول الله صلى الله عليه وسلم ولا تزر وازرة وزر أخرى (8) الحديث