মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৫৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: একের অপরাধে অন্যকে শাস্তি দেয়া হবে না যদিও অপরাধী তার ঘনিষ্ঠতম ব্যক্তি হয়।
১৫৯। আবূ রিমছা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট আসলাম। তখন তিনি তার ভাষণে বলছিলেন, দাতার হাত মর্যাদাপূর্ণ, তুমি তোমার মা, পিতা, বোন, ভাই এবং অনুরূপ নিকটাত্মীয়কে দান করবে। তিনি বলেন, ছা'লাবা ইবন ইয়ারবু' গোত্রের একদল লোক মসজিদে প্রবেশ করল। জনৈক আনসারী (রা) বললেন, হে আল্লাহর রাসূল! ইয়ারবু' গোত্রের এ লোকেরা অমুককে হত্যা করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সাবধান কেউ কারো প্রতি কোন অপরাধ করবে না। তিনি এটা দু'বার বললেন।
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يؤخذ المرء بجناية غيره ولو من اقرب الناس إليه
عن ابى رمثة (8) قال أتيت النبى صلى الله عليه وسلم وهو يخطب ويقول يد المعطى العليا (9) أمك وأباك وأختك وأخاك وأدناك فأدناك (10) قال فدخل نفر من بنى ثعلبة بن يربوع فقال رجب من الأنصار يا رسول الله هؤلاء النفر اليربوعيون الذين قتلوا فلاناً (11) فقال رسول الله صلى الله عليه وسلم ألا لا تجنى نفس على أخرى مرتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান