মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৫৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : 'আকিলা (যাদের প্রতি দিয়াত আরোপিত হয়) এবং দিয়াত আদায়ের দায়বহন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৫৮। ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় গরীবের একটি গোলাম কতক ধনীর এক গোলামের কান কাটল। তার মালিকরা নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর নবী (ﷺ)! আমরা গরীব মানুষ। সুতরাং তিনি তার উপর কোন রক্তপণ আরোপ করলেন না।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে সহীহ বলেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء العاقلة وما تحمله
عن عمران ابن حصين (6) أن غلاماً لأناس فقراء قطع أذن غلام لأناس أغنياء، فأتى أهله النبى صلى الله عليه وسلم فقالوا يا نبى الله إنا أناس فقراء فلم يجعل عليه شيئاً