মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৫৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : 'আকিলা (যাদের প্রতি দিয়াত আরোপিত হয়) এবং দিয়াত আদায়ের দায়বহন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৫৭। মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, দু' সতীনের একজন অন্য জনকে তাবুর খুঁটি দিয়ে আঘাত করে হত্যা করল। রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারীনীর পিতৃকূলীয় আত্মীয়দের বিপক্ষে ফয়সালা দেন যে তারা নিহত মহিলার রক্তপণ আদায় করবে, আর গর্ভস্থ সন্তানের রক্তপণ হবে একটি গোলাম। জনৈক বেদুঈন বলল, আপনি কি আমার জন্য ঐ শিশুর রক্তপণ আদায় অপরিহার্য করেছেন, যে খায়নি, পান করেনি, চিৎকার দেয়নি এবং জন্মের সময় কোন আওয়াজ করেনি? এরূপ বাচ্চার রক্তপণ তো বাতিল হওয়া উচিৎ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি বেদুঈনদের ছন্দের মত ছন্দ বলছ। তার পেটে যে সন্তান মারা গেছে তার রক্তপণ একটি গোলাম।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী এবং অন্যরা)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء العاقلة وما تحمله
عن المغيرة بن شعبة (2) أن ضرتين (3) ضربت إحداهما بعمود فسطاط (4) فقتلتها فقضى رسول الله صلى الله عليه وسلم بالدية على عصب القاتلة (5) وفيما فى بطنها غرة فقال الأعرابي أتغرمنى من لا أكل ولا شرب ولا صاح فاستهل فمثل ذلك بطل، فقال رسول الله صلى الله عليه وسلم أسجع كسجع الأعراب ولما في بطنها غرة