মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৫৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : 'আকিলা (যাদের প্রতি দিয়াত আরোপিত হয়) এবং দিয়াত আদায়ের দায়বহন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৫৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ল গোত্রের দু'জন মহিলা মারামারি করল। তাদের একজন অন্য জনকে পাথর নিক্ষেপ করল, যা তার পেটে লাগল। তাতে তার মৃত্যু ঘটল এবং তার ভ্রুন পড়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দেন যে, তার দিয়াত আদায় করবে হত্যাকারীনীর পিতৃকূলীয় আত্মীয়গণ। আর ভ্রুন সম্পর্কে ফয়সালা দেন যে, তার বিপরীতে একটি গোলাম আদায় করতে হবে। জনৈক বক্তা বলল কিরূপে ঐ শিশুর রক্তপণ দেয়া হবে যে খায়নি, পান করেনি, কথা বলেনি এবং জন্মের সময় কোন আওয়াজ করেনি। এরকম বাচ্চার রক্তপণ তো বাতিল হওয়া উচিৎ। নবী (ﷺ) বললেন, এ ব্যক্তি অতীন্দ্রিয়বাদীদের ভাই।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء العاقلة وما تحمله
عن أبى سلمة عن أبى هريرة (7) قال اقتتلت امرأتان من هذيل (8) فرمت إحداهما الأخرى بحجر (9) فأصابت بطنها فقتلتها وألقت جنيناً فقضى رسول الله صلى الله عليه وسلم بديتهما على العاقلة (10) وفي جنينها غرة عبد أو أمة فقال قائل (1) كيف يعقل من لا أكل ولا شرب ولا نطق ولا استهل فمثل بطل، فقال النبى صلى الله عليه وسلم كما زعم أبو هريرة هذا من إخوان الكهان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫৬ | মুসলিম বাংলা