মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৫৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : 'আকিলা (যাদের প্রতি দিয়াত আরোপিত হয়) এবং দিয়াত আদায়ের দায়বহন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৫৫। আমর তাঁর পিতা শুআয়ব থেকে, শুআয়ব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দেন যে, কোন মহিলা কাউকে হত্যা করলে তার পিতৃকুলীয় আত্মীয়রা নিহতের রক্তপণ আদায় করবে।
(হাদীসটি ১২৬ নম্বরে আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীসের এক অংশ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء العاقلة وما تحمله
عن عمرو بن شعيب (6) عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قضى أن يعقل عن المرأة عصبتها من كانوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান