মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৬২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: একের অপরাধে অন্যকে শাস্তি দেয়া হবে না যদিও অপরাধী তার ঘনিষ্ঠতম ব্যক্তি হয়।
১৬২। আবু নাযর থেকে বর্ণিত, তিনি তামীম গোত্রের জনৈক প্রবীণ ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, উসমান (রা)-এর জামানায় জনৈক ব্যক্তি তার পিতা থেকে হাদীস বর্ণনা করতেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার জন্য ফরমান লিখে দিন যে, আমাকে যেন অন্যের অপরাধে শাস্তি দেয়া না হয়। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, এটা তোমার এবং প্রত্যেক মুসলিমের জন্য।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এবং অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এবং অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يؤخذ المرء بجناية غيره ولو من اقرب الناس إليه
عن موسى بن عقبة (10) قال حدثنى أبو النضر عن رجل كان قديماً من بنى تميم قال كان فى عهد عثمان رجل يخبر عن أبيه أنه لقى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أكتب لى كتاباً أن لا أؤاخذ بجريرة غيرى، فقال له رسول الله صلى الله عليه وسلم إن ذلك لك ولكل مسلم