মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৫১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদে : গর্ভস্থ সন্তানের রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৫১। উরওয়া ইবন যুবায়র (র) থেকে বর্ণিত, তিনি মুগীরা ইবন শু'বা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন যে, উমর (রা) তাঁদের কাছে কোন মহিলার গর্ভপাত ঘটানো সম্পর্কে পরামর্শ চাইলেন। মুগীরা (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন যে, তার দিয়াত ক্রীতদাস বা ক্রীতদাসী। উমর (রা) তাঁকে বললেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে এরূপ কাউকে নিয়ে আসুন যে তা জানে। মুহাম্মদ ইবন মাসালামা (রা) সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ ফয়সালা দিয়েছেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الجنين
عن عروة ابن الزبير(5) أنه حدث عن المغيرة بن شعبة عن عمر أنه استشارهم فى أملاص (6) المرأة فقال له المغيرة قضى فيه رسول الله صلى الله عليه وسلم بالغرة، فقال له عمر إن كنت صادقاً فأت بأحد يعلم ذلك (7) فشهد محمد بن مسلمة (8) أن رسول الله صلى الله عليه وسلم قضى به.
tahqiqতাহকীক:তাহকীক চলমান