মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৫০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদে : গর্ভস্থ সন্তানের রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৫০। আমর তাঁর পিতা, শুআয়ব থেকে, শুআয়ব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দেন যে, কারও আঘাতে যদি গর্ভ সন্তান তার মায়ের পেটে মারা যায়, তার রক্তপণ একজন ক্রীতদাস বা ক্রীতদাসী। আর তিনি হামল ইবন মালিক ইবন নাবেগা হুযালী (রা)-এর স্ত্রীর ক্ষেত্রে এরূপ ফয়সালা দেন। আর নবী (ﷺ) বললে ইসলামে শিগার (অর্থাৎ মোহর থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিল দেয়া) জায়েয নেই।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন (র) আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-এর হাদীসের উল্লেখ করেননি।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন (র) আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-এর হাদীসের উল্লেখ করেননি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الجنين
عن عمرو بن شعيب (2) عن أبيه عن جده قال قضى رسول الله صلى الله عليه وسلم فى عقل الجنين إذا كان فى بطن أمه (3) بغرة عبد أو أمة فقضى بذلك فى امرأة حمل بن مالك بن النابغة الهذلى وأن النبى صلى الله عليه وسلم قال لا شغار (4) فى الإسلام