মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৪৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদে : গর্ভস্থ সন্তানের রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৪৯। 'উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) হামল ইবন মালিক হুযালী (রা)- এর পক্ষে তাঁর স্ত্রীর মীরাছ পাওয়ার ফয়সালা দেন, যাকে তাঁর অন্য স্ত্রী হত্যা করেছিল। আর তিনি গর্ভস্থ সন্তানের হত্যাকাণ্ডের ব্যাপারে ফয়সালা দেন যে, তার দিয়াত একজন ক্রীতদাস বা একজন ক্রীতদাসী। তিনি বলেন, আর তার ওয়ারিস হল তার স্বামী এবং সন্তানেরা। তিনি বলেন, হামল (রা)-এর উভয় স্ত্রী থেকে সন্তানাদি ছিল। তিনি বলেন, হত্যাকারিনীর পিতা, যার উপর রক্তপণ আরোপিত হয়েছিল সে বলল, কিভাবে ঐ শিশুর রক্তপণ আদায় করব যে চিৎকার দেয়নি, জন্মের সময় আওয়াজ করেনি, পান করেনি এবং খায়নি। এরূপ শিশুর রক্তের কোন বিচার হয় না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ব্যক্তি অতীন্দ্রিয়বাদী।
(হাদীসটির সূত্র এ কিতাবের ফারায়িজ পর্বে 'নিহতের রক্তপণ তার উত্তরাধিকারদের জন্য শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে)
(হাদীসটির সূত্র এ কিতাবের ফারায়িজ পর্বে 'নিহতের রক্তপণ তার উত্তরাধিকারদের জন্য শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الجنين
عن عبادة بن الصامت (13) أن رسول الله صلى الله عليه وسلم قضى لحمل بن مالك الهذلى بميراثه عن امرأته التى قتلتها الأخرى، وقضى فى الجنين المقتول بغرة عبد أو أمة قال فورثها بعلها وبنوها، قال وكان له من امرأتيه كلتيهما ولد، قال فقال أبو القاتلة المقضى عليه يا رسول الله كيف أغرم من لا صاح ولا استهل ولا شرب ولا أكل فمثل ذلك بطل فقال رسول الله صلى الله عليه وسلم هذا من الكهان