মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৪৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদে : গর্ভস্থ সন্তানের রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৪৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, হুযায়ল গোত্রের দু'জন স্ত্রী লোকের একজন অন্য জনকে তাবুর খুঁটি দিয়ে আঘাত করল, যদ্দরুণ তার গর্ভপাত ঘটাল। রাসূলুল্লাহ (ﷺ) তার (গর্ভস্থ সন্তানের) ব্যাপারে ফয়সালা দেন, তার দিয়াত হবে একজন ক্রীতদাস বা একজন ক্রীতদাসী।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গর্ভস্থ সন্তানের ব্যাপারে ফয়সালা দেন যে, তার দিয়াত একজন ক্রীতদাস বা ক্রীতদাসী। যার উপর ঐ রক্তপণ আরোপ করা হয়েছে সে বলল, ঐ শিমুর কি রক্তপণ দেয়া হবে যে খায়নি, পান করেনি ও চিৎকার করেনি? এ রকম শিশুর রক্তের বিচার নেই। তখন রাসূল বললেন, নিশ্চয়ই এ কথা কবির কথার মত (ছান্দনিক)। অবশ্যই এতে একজন ক্রীতদাস বা একজন ক্রীতদাসী দিতে হবে।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الجنين
عن أبى هريرة (3) أن امرأتين من بنى هذيل (4) رمت إحداهما الأخرى فألقت جنينا (5) فقضى فيها رسول الله صلى الله عليه وسلم بغرة (6) عبد أو أمة (وعنه من طريق ثان) (7) قال قضى رسول الله صلى الله عليه وسلم فى الجنين بغرة عبد أو أمة (8) فقال أن هذا عليه (9) أيعقل من لا أكل ولا شرب ولا صاح ولا استهل (10) فمثل ذلك بطل (11) فقال أن هذا القول لقول الشاعر (12) فيه غرة عبد أو أمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৮ | মুসলিম বাংলা