মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৪৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : অমুসলিম যিম্মীদের এবং মুকাতাবের (অর্থাৎ যে ক্রীতদাস তার মনিবের সাথে চুক্তি করেছে যে, নির্দিষ্ট অর্থ আদায় করলে সে মুক্তি পাবে তার) দিয়াত।
১৪৭। আলী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) অর্থ আদায় করেছে সেই অনুপাতে দেওয়া হবে। বলেছেন, মুকাতাবের রক্তপণ সে যে পরিমাণ চুক্তির অর্থ আদায় করেছে সেই অনুপাতে দেওয়া হবে।
(বায়হাকী একাধিক বর্ণনা সূত্রে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের সনদ উত্তম। ইবন হাযম "মুহাল্লায়" হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب دية أهل الذمة والمكاتب
عن على رضى الله عنه (2) عن النبى صلى الله عليه وسلم قال يودى المكاتب بقدر ما أدى
tahqiqতাহকীক:তাহকীক চলমান