মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৪৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : অমুসলিম যিম্মীদের এবং মুকাতাবের (অর্থাৎ যে ক্রীতদাস তার মনিবের সাথে চুক্তি করেছে যে, নির্দিষ্ট অর্থ আদায় করলে সে মুক্তি পাবে তার) দিয়াত।
১৪৬। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিহত মুকাতাব সম্পর্কে ফয়সালা দেন যে, সে চুক্তির অর্থ যে পরিমাণ পরিশোধ করেছে তার হত্যাকারী ঐ পরিমাণ আযাদ ব্যক্তির রক্তপণ দিবে। আর যা অবশিষ্ট আছে, তাতে গোলামের রক্তপণ দিবে।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি নাসাঈতে, মুসনাদ এবং মুরসাল উভয় রূপে বর্ণিত হয়েছে। ইমাম আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) বলেছেন, মুকাতাব তার চুক্তির অর্থের যে অংশ পরিশোধ করেছে তাতে স্বাধীন ব্যক্তির দিয়াত হবে আর যে অংশ অবশিষ্ট আছে তাতে গোলামের রক্তপণ দিবে।
তাঁর থেকে তৃতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুকাতাব চুক্তির অর্থ যে পরিমাণ আদায় করেছে তাতে স্বাধীন ব্যক্তির দিয়াত হবে। আর যে পরিমানে গোলামী অবশিষ্ট আছে তাতে গোলামের রক্তপণ হবে।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب دية أهل الذمة والمكاتب
عن ابن عباس (7) قال قضى رسول الله صلى الله عليه وسلم فى المكاتب (8) يقتل يودى (9) لما أدى من مكاتبته دية الحر وما بقى دية العبد (وعنه من طريق ثان) (10) عن النبى صلى الله عليه وسلم قال يودى المكاتب بحصة ما أدى دية الحر وما بقي دية عبد (وعنه من طريق ثالث) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم يودى المكاتب بقدر ما أدى دية الحر وبقدر مارق دية العبد
tahqiqতাহকীক:তাহকীক চলমান