মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৪৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : অমুসলিম যিম্মীদের এবং মুকাতাবের (অর্থাৎ যে ক্রীতদাস তার মনিবের সাথে চুক্তি করেছে যে, নির্দিষ্ট অর্থ আদায় করলে সে মুক্তি পাবে তার) দিয়াত।
১৪৫। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন মানুষদের মাঝে দাঁড়িয়ে নসিহত করলেন। তিনি দীর্ঘ হাদীস বর্ণনা করেন যাতে ছিল, কাফিরের রক্তপণ মুসলিমের রক্তপণের অর্ধেক।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা যুদ্ধের পর্বে 'মক্কায় যুদ্ধ করা হারাম' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে এবং তিরমিযী হাদীসটিকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাদীসটি হাসান।)
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা যুদ্ধের পর্বে 'মক্কায় যুদ্ধ করা হারাম' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে এবং তিরমিযী হাদীসটিকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب دية أهل الذمة والمكاتب
عن عبد الله بن عمرو (6) قال لما دخل رسول الله صلى الله عليه وسلم مكة عام الفتح قام فى الناس خطيباً (نذكر حديثاً طويلاً فيه) دية الكافر نصف دية المسلم