মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৫২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কারো পিতাকে ভুলবশত হত্যা করা হয়, আর সে তার রক্তপণ মুসলিমের প্রতি সদাকা করে (ক্ষমা করে)।
১৫২। মাহমুদ ইবন লাবীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিমগণ উহুদের দিন হুযায়ফা (রা)- এর পিতা ইয়ামান (রা)-কে চিনতে না পেরে তার উপর তরবারি চালান এবং তাকে হত্যা করেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর রক্তপণ দিতে চাইলেন। হুযায়ফা (রা) তাঁর রক্তপণ মুসলিমদের প্রতি সদাকা (ক্ষমা) করলেন।
(শাফিয়ী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি সহীহ।)
বুখারী উরওয়ার বর্ণনা সূত্রে আয়েশা (রা) থেকে এর সাক্ষ্য হাদীস বর্ণনা করেছেন: "আয়েশা (রা) বললেন, যখন উহুদের যুদ্ধে মুশরিকরা পরাজিত হল তখন অভিশপ্ত ইবলীস চিৎকার করে বলল, হে আল্লাহর বান্দারা তোমাদের পশ্চাদে যারা আছে তাদের থেকে সতর্ক হও। অতঃপর অগ্রবর্তীরা পশ্চাদবর্তীদের দিকে ফিরল এবং তারা পরস্পরে তলোয়ার চালাল। হুযায়ফা (রা) তাকায়ে দেখলেন, তাঁরা তাঁর পিতাকে আক্রমণ করেছেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা আমার পিতা, আমার পিতা। উরওয়া (র) বললেন, আয়েশা (রা) বলেছেন, আল্লাহর শপথ, তাঁরা তাঁকে হত্যা না করা পর্যন্ত থামল না। হুযায়ফা (রা) বললেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। উরওয়া (র) বলেন, আল্লাহর শপথ, হুযায়ফা (রা)-এর মধ্যে আমরণ কল্যাণ অবশিষ্ট ছিল।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب من قتل والده خطأ فتصدق بديته على المسلمين
عن محمود بن لبيد (9) قال اختلفت سيوف المسلمين على اليمان (10) أبي حذيفة يوم أحد ولا يعرفونه فقتلوه، فأراد رسول الله صلى الله عليه وسلم أن يديه فتصدق حذيفة بديته على المسلمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান