মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিছক ভুলবশত হত্যার রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩৭। আমর তাঁর পিতা শুআইব থেকে, শুআইব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) ফয়সালা দেন যে, ভুলবশত হত্যার রক্তপণ একশত উট, ত্রিশটি দু'বছরের বয়সে মাদী উট, ত্রিশটি তিন বছর বয়সের মাদী উট, ত্রিশটি চার বছর বয়সের উট এবং দশটি তিন বছর বয়সের নর উট।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সনদ শক্তিশালী। খাত্তাবী বলেছেন, আমি এ হাদীস অনুযায়ী কোন ফকীহ ফতুয়া দিয়েছেন বলে জানি না।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সনদ শক্তিশালী। খাত্তাবী বলেছেন, আমি এ হাদীস অনুযায়ী কোন ফকীহ ফতুয়া দিয়েছেন বলে জানি না।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الخطأ المحض
عن عمرو بن شعيب (6) عن أبيه عن جده أن النبى صلى الله عليه وسلم قضى أن من قتل خطأ فديته مائة من الإبل ثلاثون بنت مخاض، وثلاثون بنت لبون، وثلاثون، حقه وعشرة بنو لبون ذكور