মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৩৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: শরীরে কোন অংশ কাটা, যখম করা এবং অন্য কোন ক্ষতি করার রক্তপণ।
১৩৮। আমর তাঁর পিতা শুআয়ব থেকে, শুআয়ব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন, নাক সম্পূর্ণ কাটলে পূর্ণ রক্তপণ, প্রান্ত কাটলে অর্ধেক রক্তপণ, চক্ষু নষ্ট করলে অর্ধেক রক্তপণ, হাত কাটলে অর্ধেক রক্তপণ, পা কাটলে অর্ধেক রক্তপণ। তিনি আরও ফয়সালা দেন যে, কোন মহিলার উপর রক্তপণ অপরিহার্য হলে তার "আসাবা” অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি হতে যাবিল-ফুরুযের অংশ দানের পর অবশিষ্ট সম্পত্তি যে সকল আত্মীয় লাভ করে, তাকে তা পরিশোধ করবে। যদি কোন মহিলা নিহত হয় তাহলে তার রক্তপণকে তার উত্তরাধিকারদের মধ্যে বণ্টন করা হবে। আর তারা তার হত্যা কারীকে হত্যা করবে। তিনি আরও ফয়সালা করেছেন যে, ইয়াহুদী এবং খৃষ্টানদের রক্তপণ মুসলমানদের রক্তপণের অর্ধেক।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب جامع لدية مادون النفس من الأعضاء والجراح وغير ذلك
عن عمر بن عيب (7) عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قضى فى الأنف إذا جدع كله (8) الدية كاملة، وإذا جدعت أرنبته فنصف الدية وفى العين نصف الدية، وفي اليد نصف الدية وفى الرجل نصف الدية وقضى أن يعقل (9) عن المرأة عصبتها من كانوا: ولا يرثون منها إلا ما فضل عن ورثتها (1)، وإن قتلت فعقلها بين ورثتها (2) وهم يقتلون قاتلها (3)، وقضى أن عقل أهل الكتاب نصف عقل المسلمين وهم اليهود والنصارى (4)
tahqiqতাহকীক:তাহকীক চলমান