মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৩৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিছক ভুলবশত হত্যার রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩৬। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভুলবশত হত্যার রক্তপণ পাঁচ প্রকার উট নির্ধারণ করেছেন।
(বাযযার, বায়হাকী, দারাকুতনী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, আমরা আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর হাদীসটি এ বর্ণনা সূত্র ছাড়া অন্য কোন বর্ণনা সূত্রে মারফু রূপে অবগত নই। হাদীসটি তাঁর উক্তি (মওকুফ) রূপেও বর্ণিত হয়েছে।)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)র ভুলবশত হত্যার রক্তপণের ফয়সালা দেন, বিশটি দু'বছর বয়সের মাদী উট, বিশটি দু'বছর বয়সের নর উট, বিশটি তিন বছর বয়সের মাদী উট, বিশটি চার বছর বয়সের উট, এবং বিশটি পাঁচ বছর বয়সের উট।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الخطأ المحض
عن ابن مسعود (2) أن رسول الله صلى الله عليه وسلم جعل الدية فى الخطإ أخماساً (3) (وعنه من طريق ثان) (4) قال قضى رسول الله صلى الله عليه وسلم فى دية الخطأ عشرين بنت مخاض، وعشرين ابن مخاض (5) وعشرين ابنة لبون وعشرين حقه، وعشرين جذعة
tahqiqতাহকীক:তাহকীক চলমান