মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৬১
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫৭. আওস ইবনে আওস আস সাকাফী (রা) নবী করীম (ﷺ) থেকে এ ধরনের হাদীস বর্ণিত। এক বর্ণনায়, জুমু'আর দিন তোমাদের কেউ যদি মাথা ধুয়ে উত্তম রূপে গোসল করে এবং জুমু'আর প্রথম সময়েই মসজিদে গমন করে। (তাঁর দ্বিতীয় বর্ণনায় আছে,) সে ঘর থেকে বের হয়ে কোন বাহনে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, নীরবে খুতবা শুনে, কোন কথা না বলে, তার এক বছর আমল করার সওয়াব হবে, এক বছর সিয়াম পালন করা এবং নামায আদায় করার।
আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ। তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1561) وعن أوس بن أوس النَّقفىِّ رضى الله عنه عن النَّبىِّ صلى الله عليه وسلم مثله (وفى لفظٍ إذا كان يوم الجمعة فغسل أحدكم رأسه واغتسل ثمَّ غدا الخ) (وعنه من طريقٍ ثانٍ (2) بنحوه وفيه) وخرج يمشى ولم يركب ثمَّ دنا من الإمام فأنصت ولم يلغ كان له كأجر سنة صيامها وقيامها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫৬১ | মুসলিম বাংলা