মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৬০
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫৬. আবদুল্লাহ ইবনে আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি মাথা এবং শরীর ধুয়ে উত্তম রূপে গোসল করে জুমু'আর প্রথম সময়েই মসজিদে যায় ও ইমামের কাছাকাছি বসে এবং নীরবে ইমামের খুতবা শুনে (কথা না বলে)। তার প্রত্যেক পদক্ষেপে এক বছর নামায ও এক বছর রোযা আদায় করার সওয়াব হবে।
(মুসনাদে আহমদ, মুনযিরী ও হাইসামী বলেন, হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(মুসনাদে আহমদ, মুনযিরী ও হাইসামী বলেন, হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1560) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النَّبيِّ صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلَّم قال من غسَّل (1) واغتسل وغدا (2) وابتكر ودنا فاقترب واستمع وأنصت كان ل بكلِّ خطوةٍ (3) يخطوها أجر قيام سنةٍ وصيامها (1)