মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৬২
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫৮. আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে, তার নিকট সুগন্ধি থাকলে সুগন্ধি লাগায়, উত্তম পোশাক পরিধান করে, ঘর থেকে বের হয়ে মসজিদে আসে এবং ইচ্ছা হলে কিছু (নফল) নামায পড়ে, কাকেও কষ্ট না দেয় এবং ইমাম বের হলে সে নীরবে শ্রবণ করতে থাকে নামায শেষ না করা পর্যন্ত। তার এ আমল এ জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত গুনাহর কাফফারা হয়ে যায়।
(হাদীসটি হাফেজ মুনযিরীর তারগীব ও তারহীব গ্রন্থে, আহমদ, তবারানী, সহীহ ইবনে খুযাইমার গ্রন্থে বর্ণনা করা হয়েছে। আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হাফেজ মুনযিরীর তারগীব ও তারহীব গ্রন্থে, আহমদ, তবারানী, সহীহ ইবনে খুযাইমার গ্রন্থে বর্ণনা করা হয়েছে। আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1562) عن أبي أيُّوب الأنصارىِّ رضى الله عنه قال سمعت رسول الله عليه وعلى آله وصحبه وسلم يقول من اغتسل يوم الجمعة ومسَّ من طيبٍ إن كان عنده ولبس من أحسن ثيابه ثمَّ خرج حتَّى يأتي المسجد فيركع إن بدا له ولم يؤذ أحدًا ثمَّ أنصت إذا خرج إمامه حتَّى يصلِّى كانت كفَّارةً لما بينها وبين الجمعة الأخرى.