মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫২১
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: জুমু'আর দিনের দু'আ কবুলের সময় সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
১৫১৭. আবদুল্লাহ্ ইবনে সালাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলের বসা অবস্থায় আমি তাঁকে বললাম, আমরা তাওরাত কিতাবে দেখেছি, জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোন মুসলিম বান্দা সালাতরত অবস্থায় তা পায়, অতঃপর আল্লাহর কাছে প্রার্থনা করে, সে যা প্রার্থনা করবে, আল্লাহ তাঁকে নিশ্চিত তা দিবেন। রাসুল (ﷺ) হাত দিয়ে ইশারা করে বললেন, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। তখন আমি বললাম রাসূল (ﷺ) সত্য কথা বলেছেন। আবু নাদর (রা) বলেন, আবু সালামা বলেন, আমি প্রশ্ন করলাম, সে মুহূর্তটি কখন? তিনি উত্তর দিলেন, দিনের শেষ অংশ। আমি বললাম, সে সময় তো কোন সালাত নেই, তিনি বললেন, হ্যাঁ, যে মুসলিম বান্দা সালাত আদায় করে পরবর্তী সালাতের অপেক্ষায় সালাতের স্থানে বসে থাকে সে সালাতেই থাকে।
(ইবনে মাজাহ, বুসিরী বলেন, হাদীসটির সনদ সহীহ এবং বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)
كتاب الصلاة
(2) باب ما ورد فى ساعة الاجابة ووقتها من يوم الجمعة
(1521) عن أبى النّضر عن أبى سلمة بن عبد الرَّحمن عن عبد الله ابن سلامٍ رضى الله عنه قال قلت ورسول الله صلى الله عليه وسلم جالسٌ إنَّا نجد فى كتاب الله (1) فى يوم الجمعة ساعةً لا يوافقها عبدٌ مسلم وهو فى الصَّلاة فيسأل الله عزَّ وجلَّ شيئًا إلَّا أعطاه ما سأله، فأشار رسول الله صلى الله عليه وسلم يقول بعض ساعةٍ (2) قال فقلت صدق رسول الله صلى الله عليه وسلم، قال أبو النَّضر قال أبو سلمة سألته (3) أيَّة ساعةٍ هي؟ قال آخر ساعات النهار، فقلت إنَّها ليست بساعة صلاةٍ، فقال بلى، إنَّ العبد المسلم فى صلاةٍ إذا صلَّى ثمَّ قعد فى مصلَّاه لا يحبسه إلَّا انتظار الصَّلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান