মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫২২
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: জুমু'আর দিনের দু'আ কবুলের সময় সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
১৫১৮, আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়াতে আসলাম। তথায় কা'ব (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম। সেখানে আমি তাঁকে রাসুল (ﷺ) থেকে হাদীস বর্ণনা করতাম, আর তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন, এক পর্যায়ে আমরা জুমু'আর দিনের আলোচনায় আসলাম, তখন আমি তাঁর নিকট বর্ণনা করলাম, রাসুল (ﷺ) বলেছেন, জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে সে সময়ে কোন মুসলিম কোন কল্যাণের প্রার্থনা করলে আল্লাহ তাকে নিশ্চিত তা দেবেন।
তখন কা'ব বললেন, আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) সত্য বলেছেন সে মুহূর্তটি প্রতি বছর একবারই আসে? আমি বললাম, না, কা'ব এক মুহূর্ত চিন্তা করে বললেন, আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) সত্য বলেছেন, সে মুহূর্তটি প্রতি মাসে একবারই আসে, আমি পুনরায় বললাম, না। তিনি এক মুহূর্ত চিন্তা করে বললেন, আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) সত্য বলেছেন, তা প্রত্যেক জুমু'আর দিনেই থাকে। আমি বললাম, হ্যাঁ। তখন কা'ব (রা) বললেন, আপনি কি জানেন, সে দিন কোন দিন।আমি বললাম, সেদিন কোন দিন? সে দিনই সকল সৃষ্টি জীন ও মানুষ সম্প্রদায় ছাড়া সকল সৃষ্টি কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত হয়ে থাকে
অতঃপর আমি মদীনায় ফিরে এসে কাবের কথাগুলো আবদুল্লাহ ইবনে সালাম এর কাছে বললাম। উনি বললেন, কা'ব ঠিক বলে নি, আমি বললাম, তিনি আমার কথার সাথে একমত হয়েছেন। তখন ইবনে সালাম বললেন, তুমি সে মুহূর্তটি সম্পর্কে জান? আমি বললাম, তখন আমি তাকে সবিনয় অনুরোধ করতে লাগলাম ইবনে সালাম আমাকে বলুন, আপনি আমাকে বলুন। তখন ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি আসর ও মাগরিবের মাঝখানের সময়। আমি বললাম, কিভাবে? সে সময়তো নামায নেই। ইবনে সালাম বললেন, তুমি রাসূল (ﷺ)-কে বলতে শুনোনি, যে বান্দা যতক্ষণ নামাযের স্থানে বসে পরবর্তী সালাতের অপেক্ষা করে ততক্ষণ সে সালাতেই থাকে।
(আবু হুরায়রা (রা)-এর দ্বিতীয় বর্ণনা) তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম (রা)-এর সাথে সাক্ষাৎ করি এবং আমার কথা ও প্রতি বছর এক দিন? এ মর্মে কা'বের কথা তাঁকে বলি। ইবনে সালাম বললেন, কা'ব ঠিক বলেনি। যেভাবে রাসূল (ﷺ) বলেছেন, সে মুহূর্ত প্রত্যেক জুমু'আর দিনই হয়ে থাকে। আমি বললাম, তিনি তাঁর কথা থেকে ফিরে এসেছেন। ইবনে সালাম বলেন, যাঁর হাতে আব্দুল্লাহ ইবনে সালামের জীবন, তাঁর শপথ করে বলছি। আমি সে মুহূর্তটি সম্পর্কে অবগত আছি। আবু হুরায়রা (রা) বলেন, আমি বললাম, হে আব্দুল্লাহ! আমাকে সে মুহূর্তটির সংবাদ দিন। ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি জুমু'আর দিনের শেষ সময়। আমি বললাম, তিনি তো বলেছেন, যে বান্দা সালাতরত অবস্থায় এই মুহূর্ত পাবে? (সে সময় তো কোন সালাত পড়া হয় না।) আবদুল্লাহ বলেন, তুমি কি রাসূল (ﷺ)-কে বলতে শুন নি, যে ব্যক্তি সালাত আদায় করে পরবর্তী সালাতের অপেক্ষা করে, সালাত আদায় না হওয়া পর্যন্ত সে সালাতেই থাকে? আমি বললাম, হ্যাঁ, কেন নয় নিশ্চয়ই। তিনি বললেন, এটাও সে রকমই।
(একই সূত্রে তাঁর তৃতীয় বর্ণনা) আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি সম্পর্কে আমি অবগত আছি। আবু হুরায়রা বললেন, আমি তাঁকে বললাম, সে মুহূর্তটি সম্পর্কে আমাকে বলেন, এ ক্ষেত্রে কোন কৃপণতা করবেন না। আবদুল্লাহ (রা) বললেন, সে মুহূর্তটি জুমু'আর দিনের শেষ সময়। আবূ হুরায়রা (রা) বললেন, কিভাবে সে মুহূর্তটি জুমু'আর দিনের শেষ সময় হবে, কারণ রাসূল (ﷺ) বলেছেন, যদি কোন মুসলিম বান্দা সালাতরত অবস্থায় তা পায়, অথচ এই সময় কোন সালাত পড়া হয় না? আবদুল্লাহ ইবনে সালাম (রা) বললেন, রাসূল (ﷺ) কি বলেন নি, যে ব্যক্তি বসে পরবর্তী সালাতের অপেক্ষা করে সালাত না হওয়া পর্যন্ত সে সালাতেই থাকে। আমি বললাম, কেন নয় নিশ্চয়ই! তিনি বললেন, এটাও সে রকমই। (এবং সে সময় কোন দু'আ করলে আল্লাহ কবুল করেন)
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الصلاة
(2) باب ما ورد فى ساعة الاجابة ووقتها من يوم الجمعة
(1522) عن أبى هريرة رضى الله عنه قال قدمت الشَّام فلقيت كعبًا فكان يحدثنى عن التَّوراة وأحدِّثه عن رسول الله صلى الله عليه وسلم حتَّى أتينا على ذكر يوم الجمعة فحدَّثته أنَّ رسول الله صلى الله عليه وسلم قال إنَّ فى الجمعة ساعةً لا يوافقها مسلمٌ يسأل الله فيها خيرًا إلَّا أعطاه إيَّاه، فقال كعبٌ صدق الله ورسوله، هي فى كلِّ سنةٍ مرَّةً، قلت لا، فنظر كعبٌ ساعةً ثمَّ قال صدق الله ورسوله هي فى كلِّ شهر مرَّة، قلت لا، فنظر ساعةً فقال صدق الله ورسوله فى كلِّ جمعةٍ مرةً، قلت نعم (4) فقال كعبٌ أتدرى أي يومٍ هو قلت وأيُّ يومٍ هو؟ قال فيه خلق الله آدم، وفيه تقوم السَّاعة والخلائق فيه مصيخةٌ إلَّا الثَّقلين الجنَّ والإنس خشية القيامة، فقدمت المدينة فأخبرت عبد الله بن سلامٍ بقول كعبٍ، فقال كذب كعب، قلت إنَّه د رجع إلى قولى، فقال أتدرى أيَّ ساعةٍ هي؟ قلت لا وتهالكت عليه (1) أخبرنى أخبرنى، فقال هى فيما بين العصر والمغرب، قلت كيف ولا صلاة (2) قال أما سمعت النَّبيَّ صلى الله عليه وسلم يقول لا يزال العبد في صلاةٍ ما كان في مصلَّاه ينتظر الصلَّاة (وعنه من طريقٍ ثانٍ) (3) قال فلقيت عبد الله بن سلامٍ فحدَّثته حديثى وحديث كعبٍ فى قوله كلِّ سنةٍ، قال كذب كعبٌ، هو كما قال رسول الله صلى الله عليه وسلم في كلِّ يوم جمعةٍ، قلت إنَّه قد رجع، قال أما والَّذى نفس عبد الله بن سلامٍ بيده إنَّى لأعرف تلك السَّاعة، قال قلت يا عبد الله فأخبرنى بها، قال هى آخر ساعةٍ من يوم الجمعة، قال قلت قال لا يوافق مؤمنٌ وهو يصلِّى (4) قال أما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من انتظر صلاةً فهو فى صلاةٍ حتَّى يصلِّى، قلت بلى، قال فهو كذلك (وعنه من طريقٍ ثالثٍ (5) بنحوه وفيه) قال عبد الله بن سلامٍ قد علمت أيَّة ساعةٍ هي، قال أبو هريرة فقلت له فأخبرنى ولا تضنَّ علىَّ (1) قال عبد الله هى آخر ساعةٍ من يوم الجمعة، قال أبو هريرة كيف تكون آخر ساعةٍ من يوم الجمعة وقد قال رسول الله صلى الله عليه وسلم لا يصادفها عبدٌ مسلمٌ يصلِّى، وتلك ساعةٌ لا يصلَّى فيها؟ قال عبد الله بن سلام ألم يقل رسول الله صلى الله عليه وسلم "من جلس مجلسًا ينتظر فيه الصَّلاة فهو فى الصَّلاة حتَّى يصلِّى" فقلت بلى، قال فهو ذاك
tahqiqতাহকীক:তাহকীক চলমান