মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫২০
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: জুমু'আর দিনের দু'আ কবুলের সময় সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
১৫১৬. আবু সালামা (রা) পূর্বের হাদীসের সনদ ও শব্দ উল্লেখ করে বলেন, আবু সাঈদ খুদরী (রা)-এর কাছ থেকে বের হয়ে আমি আব্দুল্লাহ ইবনে সালাম (রা)-এর নিকট প্রবেশ করলাম। অতঃপর তাকে জুমু'আর দিনের মুহূর্তটি সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেন, জুমু'আর দিন আল্লাহ আদম (আ)-কে সৃষ্টি করেছেন জুমু'আর দিন তাঁকে যমীনে অবতরণ করানো হয়েছে, জুমু'আর দিনই তাঁর মৃত্যু হয়েছে, সে দিনই কিয়ামত সংঘটিত হবে। সে মুহূর্তটি হল- সে দিনের শেষ অংশ, সুরাইজ বলেন, সে মুহূর্তটি জুমু'আর দিনের শেষ মুহূর্ত। তখন আমি বললাম, রাসূল (ﷺ) বলেছেন, সে সময়টি যদি কোন মু'মিন ব্যক্তি সালাতরত অবস্থায় পায় (তাহলে সে সময়ের দুয়া আল্লাহ কবুল করবেন) তুমি কি জান, রাসূল (ﷺ) বলেছেন, সালাতের জন্য অপেক্ষমান ব্যক্তি সালাতেই থাকেঃ আছি বললাম হ্যাঁ। আল্লাহর শপথ! একথাই সত্য।
(সহীহ ইবনে খুযাইমা, মুসতাদরাকে হাকীম।)
(সহীহ ইবনে খুযাইমা, মুসতাদরাকে হাকীম।)
كتاب الصلاة
(2) باب ما ورد فى ساعة الاجابة ووقتها من يوم الجمعة
(1520) وعنه أيضًا بسنده ولفظه (2) وفيه ثمَّ خرجت من عنده فدخلت على عبد الله بن سلامٍ فسألت عنها، فقال خلق الله آدم يوم الجمعة، وأهبط إلى الأرض يوم الجمعة، وقبضه يوم الجمعة، وفيه تقوم السَّاعة، فهي آخر ساعةٍ، وقال سريجٌ (3) فهي آخر ساعته، فقلت إنَّ رسول الله صلى الله عليه وسلم قال فى صلاةٍ وليست بساعة صلاةٍ (4) قال أو لم تعلم أنَّ رسول الله صلى الله عليه وسلم قال منتظر الصَّلاة فى صلاةٍ؟ قلت بلى هى والله هى