মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৭
নামাযের অধ্যায়
(৪) নং অনুচ্ছেদঃ সালাতের এক রাক'আত বাকি থাকতে যে সালাম ফিরাল তার কি করণীয়?
(৮৯৩) ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) আসরের সালাতে তিন রাক'আতে সালাম ফিরালেন। অতঃপর দাঁড়ালেন এবং তাঁর কামরায় প্রবেশ করলেন। তখন তাঁর নিকট এক ব্যক্তি গেলেন যাকে খিরবাক বলা হয় এবং যার হাত লম্বা ছিল। সে ডাক দিল হে আল্লাহর রাসূল! তখন রাসূল (সা) তাঁর নিকট বের হয়ে আসলেন। অতঃপর তাঁর নিকট তাঁর আগমনের (উদ্দেশ্য) উল্লেখ করল, তখন তিনি (রাসূল) সকলের সামনে আসলেন এবং (তাঁদেরকে) জিজ্ঞাসা করলেন সে যা বলছে তা কি সত্য? সকলেই বললেন, হ্যাঁ। তখন রাসূল ছেড়ে দেয়া রাক'আতটি আদায় করে সালাম ফিরালেন। তারপর দুইটি সিজদা (সাহু) করে সালাম ফিরালেন।
(আবু দাউদ, নাসায়ী, হাকিম। হাদীসটির সনদ উত্তম।)
(আবু দাউদ, নাসায়ী, হাকিম। হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب ما يفعل من سلم وقد بقي من الصلاة ركعة
(897) عن عمران بن حصين رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم سلَّم في ثلاث ركعات من العصر ثم قام فدخل (1) فقام إليه رجل يقال له الخرباق (2) وكان في يده طول، فقال: يا رسول الله، فخرج إليه، فذكر له صنيعه، فجاء فقال: اصدق هذا؟ قالوا: نعم، فصلى الركعة التي ترك ثم سلم ثم سجد سجدتين ثم سلم.