মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯৬
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: যে ব্যক্তি দু' রাক'আতে সালাম ফিরায় (তার করণীয়) এবং এতে যুলইয়াদাইনের ঘটনার বিবরণ আছে
(৮৯২) 'আতা (রা) থেকে বর্ণিত যে, ইবন যুবাইর মাগরিবের সালাত আদায় করলেন এবং দু'রাক'আতেই সালাম ফিরালেন তারপর ইস্তিলামে হাজর বা পাথর স্পর্শ করার জন্য উঠে দাঁড়ালেন। তখন লোকজন (মুসল্লীগণ) তাসবীহ পাঠ করলেন। তিনি বললেন, তোমাদের কি হয়েছে? (অর্থাৎ তোমাদের তাসবীহ পড়ার কারণ কি? তারা বললেন, আপনি দু'রাক'আতেই সালাম ফিরিয়েছেন।) রাবী বলেন: তখন তিনি সালাতের বাকি অংশ আদায় করে দু'টি সিজদা (সাহু) দিলেন। রাবী বলেন: আব্দুল্লাহ্ ইবন আব্বাসের নিকট এ ঘটনা উল্লেখ করা হলে তিনি বললেন যে, সে নবী করীম (সা)-এর সুন্নাত থেকে দূরে সরে যায় নাই।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, বাইহাকী।)
كتاب الصلاة
3 - باب من سلم من ركعتين وفيه ذكر قصة ذي اليدين
(896) عن عطاء أن ابن الزبير صلى المغرب فسلم في ركعتين ونهض ليستلم الحجر فسبح القوم، فقال: ما شأنكم؟ قال: فصلى ما بقي وسجد سجدتين قال: فذكر ذلك لابن عباس فقال: ما أماط (1) عن سنة نبيه صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান