মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৮
নামাযের অধ্যায়
(৪) নং অনুচ্ছেদঃ সালাতের এক রাক'আত বাকি থাকতে যে সালাম ফিরাল তার কি করণীয়?
(৮৯৪) মু'আবিয়া ইবন খুদাইজ (রা) থেকে বর্ণিত যে, একদিন রাসূল (সা) সালাত আদায় করেন এবং এক রাক'আত থাকতেই ফিরে আসেন। তখন এক বাক্তি তাঁকে গিয়ে ধরল এবং বলল: সালাতে আপনি এক রাক'আত ভুল করেছেন। অনন্তর তিনি ফিরে এলেন এবং মসজিদে প্রবেশ করলেন। বিলালকে ইকামতের নির্দেশ দিলেন। বিলাল সালাতের ইকামত দিলেন। অনন্তর রাসূল (সা) লোকদের নিয়ে এক রাক'আত আদায় করলেন।
বর্ণনাকারী বলেন: লোকজনকে এই বিষয়টি আমি অবহিত করলাম। তারা বলল। ঐ ব্যক্তিটিকে তুমি চিন কি? আমি বললাম: না। আমি যদি তাকে দেখি তবে চিনতে পারব। অনন্তর ঐ লোকটি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি বললামঃ ইনিই তিনি, লোকেরা বলল ইনি তো তালহা ইবন উবায়দুল্লাহ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)

كتاب الصلاة
4 - باب ما يفعل من سلم وقد بقي من الصلاة ركعة
(898) عن معاوية بن حديج (1) رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى يومًا وانصرف وقد بقي من الصلاة ركعة فأدركه رجل فقال: نسيت من الصلاة ركعة، فرجع فدخل المسجد وأمر بلالاً فأقام الصلاة (2) فصلى بالناس ركعة، فأخبرت بذلك الناس فقالوا لي: أتعرف الرجل؟ (3) قلت: لا، إلا أن أراه، فمر بي فقلت: هو ذا. فقالوا: طلحة بن عبيد الله (4) رضي الله عنه