মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫০
নামাযের অধ্যায়
(৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৬) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) আমাকে এক কাজে পাঠালেন বনী আল মুস্তালিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বের হওয়ার প্রাক্কালে। কাজ শেষে আমি তাঁর নিকট উপস্থিত হলাম। তখন তিনি তাঁর উটের উপরে সালাত পড়ছিলেন, আমি তাঁর সাথে কথা বললাম, তখন তিনি তাঁর হাত দ্বারা ইঙ্গিত করলেন। তারপর আবারও কথা বললাম। তখনও তিনি তাঁর হাত দ্বারা ইঙ্গিত করলেন। তখন আমি শুনতে পাচ্ছিলাম যে, তিনি (সূরা) পড়ছেন এবং তাঁর মাথা দ্বারা ইশারা করছেন। যখন সালাত শেষ করলেন, তখন বললেন, যে উদ্দেশ্যে তোমাকে পাঠালাম তার কি করলে, আমি সালাত আদায় করতে থাকায় তোমার (সালামের জবাব দিতে পারি নি। (অন্য বর্ণনায় আছে, তখন তিনি পূর্বদিকে মুখ করেছিলেন।)
(মুসলিম, নাসায়ী, বাইহাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(850) عن جابر (بن عبد الله) رضي الله عنهما قال: أرسلني رسول الله صلى الله عليه وسلم وهو منطلق إلى بني المصطلق (1) فأتيته وهو يصلي على بعيره (2) فكلمته فقال بيده هكذا، ثم كلمته فقال بيده هكذا، وأنا أسمعه يقرأ ويومئ برأسه، فلما فرغ قال: ما فعلت في الذي أرسلتك؟ فإنه لم يمنعني إلا أني كنت أصلي (1)، زاد في رواية «وهو موجه (3) حينئذ إلى الشرق».
tahqiqতাহকীক:তাহকীক চলমান