মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫১
নামাযের অধ্যায়
(৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৭) জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) আমাদেরকে নিয়ে একদিন ফজরের সালাত আদায় করলেন। তখন তিনি তার হাতের দ্বারা কিছু করলেন। "খালফ" বলেন, তিনি তাঁর সামনের দিকে ঝুঁকে কিছু করলেন। তাঁর সালাত শেষ করলে লোকজন তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, শয়তান আমার সালাতে বিভ্রাট সৃষ্টি করার জন্য আমার দিকে আগুনের তোড়া নিক্ষেপ করছিল। তখন আমি তাকে ধরে ফেললাম। আর যদি তাকে ধরে রাখতাম তাহলে সে আমার হাত থেকে পালাতে পারত না, তাকে মসজিদের কোন খুঁটির সাথে টাঙ্গিয়ে রাখতাম। তখন মদীনাবাসীর ছেলেরা তাকে দেখতে পারত।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিয়ী ও বাইহাকী, ইমাম তিরমিযী হাদীসটি সহীহ বলেছেন।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(851) عن جابر بن سمرة رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر فجعل يهوي بيده قال خلف: يهوي في الصلاة (3) قدامه، فسأله القوم حين انصرف، فقال: إن الشيطان هو كان يلقي عليّ شرر النار ليفتنن عن صلاتي، فتناولته فلو أخذته ما انفلت مني حتى يناط (4) إلى سارية من سواري المسجد ينظر إليه ولدان أهل المدينة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান