মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪৯
নামাযের অধ্যায়
(৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪৫) ইয়াযীদ ইবন হারুন হিশাম থেকে তিনি মুহাম্মদ থেকে আর তিনি আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, "ইখতিসার" বা কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে: রাবী বলেন, আমরা হিশামকে জিজ্ঞাসা করলাম ইখতিসার কি? উত্তরে তিনি বললেন: সালাতরত অবস্থায় কোমরে হাত রাখা। ইয়াযীদ বললেন, আমরা হিশামকে বললাম। সে কি (এ বক্তব্য) নবী করীম (সা) থেকে বর্ণনা করেছেন? তখন তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন।
(বুখারী, মুসলিম ও অন্যানা।)
(বুখারী, মুসলিম ও অন্যানা।)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(849) عن يزيد بن هارون عن هشام (2) عن محمد عن أبي هريرة رضي الله عنه قال: نُهي عن الاختصار في الصلاة، قال (3): قلنا لهشام: ما الاختصار؟ قال: يضع يده على خصره وهو يصلي. قال يزيد: قلنا لهشام ذكره عن النبي صلى الله عليه وآله وسلم؟ قال برأسه نعم.