মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৩
নামাযের অধ্যায়
৬. অনুচ্ছেদ: মুকতাদীদেরকে নিয়ে ইমামের কিছুক্ষণ অপেক্ষা করা যাতে মহিলারা বের হয়ে যেতে পারে, এবং কিছু কথা, বা স্থানান্তর বা মসজিদ থেকে বের হয়ে ফরয ও নফলের মধ্যে বিরতি টানা প্রসঙ্গে
(৭৬৯) উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন (সালাত শেষে) সালাম ফিরাতেন তখন তাঁর সালাম ফিরানোর সাথে সাথে মহিলারা দাঁড়িয়ে পড়ত। আর রাসূলুল্লাহ (সা) দাঁড়ানোর পূর্বে তাঁর স্থানে কিছু সময় অবস্থান করতেন। (তাঁর থেকে দ্বিতীয় বর্ণনায়) তিনি বলেন, নবী করীম (সা)-এর যামানায় তিনি যখন ফরয সালাত শেষে সালাম ফিরাতেন তখনই মহিলা মুসল্লিগণ দাঁড়িয়ে পড়ত। আর রাসূলুল্লাহ (সা) ও পুরুষ মুসল্লিগণ কিছুক্ষণ বসে থাকতেন। অতঃপর যখন রাসূল (সা) দাঁড়াতেন তখন পুরুষ মুসল্লিগণও (চলে যাবার জন্য) দাঁড়াতেন।
(ইমাম বুখারী বিভিন্ন অনুচ্ছেদে হাদীসটি সংকলন করেছেন।)
(ইমাম বুখারী বিভিন্ন অনুচ্ছেদে হাদীসটি সংকলন করেছেন।)
كتاب الصلاة
6 - باب مكث الإمام بالرجال قليلاً ليخرج النساء والفصل بين الفرض والنافلة بخروج أو كلام أو انتقال
(773) - عن أم سلمة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم قام النساء حين يقضي تسليمه، ويمكث في مكانه يسيرًا قبل أن يقوم. وعنها من طريق ثان (1) أن النساء في عهد رسول الله صلى الله عليه وسلم إذا سلم من الصلاة المكتوبة قمن وثبت رسول الله صلى الله عليه وسلم وثبت من صلى من الرجال ما شاء الله، فإذا قام رسول الله صلى الله عليه وسلم قام الرجال.