মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭২
নামাযের অধ্যায়
৫. অনুচ্ছেদ: সালামের পরে ইমামের মুক্তাদীগণের দিকে মুখ ফিরানো এবং নবী করীম (সা) থেকে সাহাবাদের বরকত গ্রহণ প্রসঙ্গে
(৭৬৮) জুহাইফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) (কোন একদিন) দ্বিপ্রহরের সময় বাতহা নামক স্থানের উদ্দেশ্যে বের হলেন। অতঃপর তিনি ওযু করলেন এবং যোহরের দু'রাকা'আত ও আসরের দু'রাকা'আত সালাত আদায় করলেন। এমতাবস্থায় তাঁর সামনে ছিল ছোট্ট একটা বর্শা। আর তাঁর পশ্চাতে গাধা ও নারীরা চলাচল করছিল। তারপর (সালাত শেষে) লোকজন দণ্ডায়মান হয়ে রাসূলল্লাহ (সা)-এর হাত ধরে সে হাত দ্বারা তাদের চেহারা মাসহ করতে লাগলেন। রাবী বলেন, তখন আমিও তাঁর হাত ধরলাম এবং আমার চেহারার উপর রাখলাম। হঠাৎ লক্ষ্য করলাম, তাঁর হাত বরফের চেয়ে ঠাণ্ডা এবং মিশকের চেয়ে সুগন্ধিময়।
(বুখারী শরীফ।)
(বুখারী শরীফ।)
كتاب الصلاة
5 - باب استقبال الإمام الناس بوجهه عقب السلام وتبرك الصحابة بالنبي صلى الله عليه وسلم
(772) - عن أبي جحيفة رضي الله عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم بالهاجرة (3) إلى البطحاء فتوضأ وصلى الظهر ركعتين والعصر ركعتين (4) وبين يديه عنزة (5) وكان يمر من ورائها الحمار والمرأة (6) ثم قام الناس فجعلوا يأخذون يده فيمسحون بها وجوههم، قال: فأخذت يده فوضعتها على وجهي فإذا هي أبرد من الثلج وأطيب ريحًا من المسك.