মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৪
নামাযের অধ্যায়
৬. অনুচ্ছেদ: মুকতাদীদেরকে নিয়ে ইমামের কিছুক্ষণ অপেক্ষা করা যাতে মহিলারা বের হয়ে যেতে পারে, এবং কিছু কথা, বা স্থানান্তর বা মসজিদ থেকে বের হয়ে ফরয ও নফলের মধ্যে বিরতি টানা প্রসঙ্গে
(৭৭০) সায়িব ইবন ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মু'আবিয়া ইবন্ আবু সুফইয়ানের পিছনে মাকসূরা নামক স্থানে জুমু'আর সালাত আদায় করলাম। অতঃপর তিনি যখন সালাম ফেরালেন, তখন আমি আমার স্থানে দাঁড়িয়ে গেলাম এবং সালাত আদায় করলাম। তারপর তিনি (তাঁর কামরায়) প্রবেশ করে আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি যা করেছ পুনরায় তা করো না, যখন জুমু'আর (ফরয) সালাত আদায় করবে, তখন অন্য সালাত তার সাথে একত্রিত করো না। যতক্ষণ পর্যন্ত না তুমি কথা বলছ, বা বাহিরে না বের হয়েছ। কেননা নী করীম (সা) এরূপ করতে নির্দেশ করেছেন। তুমি এক সালাতকে অন্য সালাতের সাথে মিলাবে না, যতক্ষণ না তুমি কথা বলো অথবা বাইরে না যাও।
(মুসলিম, আবু দাউদ, ইমাম শাফেয়ী, বাইহাকী)
(মুসলিম, আবু দাউদ, ইমাম শাফেয়ী, বাইহাকী)
كتاب الصلاة
6 - باب مكث الإمام بالرجال قليلاً ليخرج النساء والفصل بين الفرض والنافلة بخروج أو كلام أو انتقال
(774) - عن السائب بن يزيد قال: صليت مع معاوية (بن أبي سفيان) الجمعة في المقصورة، فلما سلم قمت في مقامي فصليت، فلما دخل أرسل إليّ فقال: لا تعد لما فعلت، إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج، فإن نبي الله صلى الله عليه وسلم أمر بذلك، لا توصل صلاة بصلاة حتى تخرج أو تتكلم.