আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬২২
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬২২. হযরত আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমাদের রোযা ও আহলে কিতাবের* রোযার মধ্যে পার্থক্য হল সাহরী গ্রহণ।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন খুযায়মা বর্ণনা করেছেন।)

*ইয়াহুদী-খ্রিষ্টান যারা আল্লাহর কিতাব প্রাপ্ত হয়েছে
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1622- وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَام أَهْلِ الْكِتَابِ أكْلَةُ السَّحرِ

رواه مسلم ، وأبو داود والترمذى والنسائي وابن خزيمة

হাদীসের ব্যাখ্যা:

কথাটির মর্ম এই যে, আহলে কিতাবের নিকট রোযার জন্য সাহরী নেই, আর আমাদের নিকট সাহরী খাওয়ার হুকুম রয়েছে। এ জন্য এ পার্থক্য ও বৈশিষ্ট্যকে বাস্তব আমলের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত রাখতে হবে এবং আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহের যে, তিনি আমাদের জন্য সহজ বিধান দিয়েছেন, এর শুকরিয়া আদায় করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক: