আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬২৩
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬২৩. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: বরকত তিন জিনিসের মধ্যে নিহিত, জামা'আতের মধ্যে, সারীদের* মধ্যে ও সাহরীর মধ্যে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এঁদের মধ্যে আবু আবদুল্লাহ্ বাস্‌রী নামের একজন রাবী রয়েছেন। তাঁর কোন পরিচিতি পাওয়া যায় না।)

*ঝোলে ভেজানো রুটিকে সারীদ বলা হয়ে থাকে।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1623 - وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْبركَة فِي ثَلَاثَة فِي الْجَمَاعَة والثريد والسحور

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَفِيهِمْ أَبُو عبد الله الْبَصْرِيّ لَا يدرى من هُوَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৬২৩ | মুসলিম বাংলা