আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭২৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতে একটি পাখি রয়েছে, যার সত্তর হাজার পালক আছে। পাখিটি জান্নাতী কোন একটি লোকের থালায় এসে পড়বে এবং তার প্রতিটি পালক থেকে এমন এক প্রকার খাবার বের হবে, যা বরফের চেয়ে অধিক সাদা, মাখনের চেয়ে অধিক নরম ও মধুর চেয়ে অধিকতর সুস্বাদু। তন্মধ্যে এমন খাবার থাকবে না, যা অন্য খাবারের সাথে সামঞ্জস্য রাখবে। এরপর পাখিটি উড়ে যাবে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী অন্য শব্দমালায় বর্ণিত এ মর্মের হাদীসের সম্পর্কে "হাসান" সাব্যস্ত করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5726- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي
الْجنَّة طائرا لَهُ سَبْعُونَ ألف ريشة يَجِيء فَيَقَع على صَحْفَة الرجل من أهل الْجنَّة فينتفض فَيَقَع من كل ريشة لون أَبيض من الثَّلج وألين من الزّبد وألذ من الشهد لَيْسَ مِنْهَا لون يشبه صَاحبه ثمَّ يطير

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَقد حسن التِّرْمِذِيّ إِسْنَاده لغير هَذَا الْمَتْن
tahqiqতাহকীক:তাহকীক চলমান