আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭২৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২৭. হযরত সুলায়ম ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ নিশ্চয়
আল্লাহ্ তা'আলা গ্রামীণ লোক ও তাদের জিজ্ঞাসা দ্বারা আমাদেরকে উপকৃত করবেন। তিনি বলেন, একদিন একজন গ্রামীণ লোক এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ তা'আলা জান্নাতে একটি কষ্টদায়ক বৃক্ষ থাকার কথা উল্লেখ করেছেন, অথচ জান্নাতে তার অধিবাসীকে কষ্ট দেয়, এমন কোন বৃক্ষ রয়েছে বলে আমি মনে করতাম না। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, সে বৃক্ষটি কি? লোকটি বলল, কুল বৃক্ষ। কেননা, তার কষ্টদায়ক কাঁটা রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা কি বলেন নি? فِي سِدْرٍ مَخْضُودٍ (তারা আয়েশে থাকবে) কাঁটাবিহীন কুল গাছের মাঝে (৫৬: ২৮)। আল্লাহ্ তা'আলা তার কাঁটা কেটে প্রতিটি কাঁটার স্থলে এক একটি ফল লাগিয়ে দিয়েছেন। বৃক্ষটি এমন ফল উৎপন্ন করবে, যার এক একটি ফল বাহাত্তর প্রকারের স্বাদ দেবে। তন্মধ্যে কোন একটি স্বাদও এমন থাকবে না, যার অপরটির সাথে সামঞ্জস্য থাকে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসান। তিনি সুলায়ম ইবন আমির সূত্রে আবূ উমামা বাহিলীর মধ্যস্থতায় ও নবী (ﷺ) থেকে এরূপই হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5727- وَعَن سليم بن عَامر رَضِي الله عَنهُ قَالَ كَانَ أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُولُونَ إِن الله لينفعنا بالأعراب ومسائلهم قَالَ أقبل أَعْرَابِي يَوْمًا فَقَالَ يَا رَسُول الله ذكر الله عز وَجل فِي الْجنَّة شَجَرَة مؤذية وَمَا كنت أرى أَن فِي الْجنَّة شَجَرَة تؤذي صَاحبهَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا هِيَ قَالَ السدر فَإِن لَهُ شوكا مُؤْذِيًا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ الله يَقُول فِي سدر مخضود الْوَاقِعَة 82 خضد الله شوكه فَجعل مَكَان كل شَوْكَة ثَمَرَة فَإِنَّهَا لتنبت ثمرا تفتق الثَّمَرَة مِنْهَا عَن اثْنَيْنِ وَسبعين لونا من طَعَام مَا فِيهَا لون يشبه الآخر
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَإِسْنَاده حسن وَرَوَاهُ أَيْضا عَن سليم بن عَامر عَن أبي أُمَامَة الْبَاهِلِيّ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مثله