আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭২৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২৫. হযরত মায়মুনা (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, নিশ্চয় কোন মানুষ জান্নাতে কোন পাখির প্রতি আগ্রহ করবে। তখন পাখিটি খুরাসানী উটের মত আসবে এবং তার দস্তরখানে এসে পড়বে। কোন ধোঁয়া তাকে পাবে না এবং কোন আগুন তাকে স্পর্শ করবে না। সে তা থেকে খেয়ে
পরিতৃপ্ত হবে। তারপর সে উড়ে যাবে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5725- وَرُوِيَ عَن مَيْمُونَة رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الرجل ليشتهي الطير فِي الْجنَّة فَيَجِيء مثل البختي حَتَّى يَقع على خوانه لم يصبهُ دُخان وَلم تمسه نَار
فيأكل مِنْهُ حَتَّى يشْبع ثمَّ يطير

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান