আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৬৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৬৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী হবে সেই ব্যক্তি, যে হাজার বছরের দূরত্ব থেকে তার উত্থানকামী, তার জায়াকূল, নিয়ামত রাশি পরিচারকবর্গ ও খাট-পালংকসমূহের প্রতি দৃষ্টিপাত করবে। পক্ষান্তরে, আল্লাহর কাছে তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হবে সে ব্যক্তি, যে সকাল-সন্ধ্যায় আল্লাহ্ তা'আলার চেহারার দিকে সৃষ্টিপাত করবে। একপর রাসূলুল্লাহ (ﷺ) তিলাওয়াত করলেন, وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ إِلَى رَبِّهَا نَاظِرَةٌ বহু চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকাবে।" (৭৫ঃ ২২,২৩)।
(তিরমিযী, আবূ ইয়া'লা তাবারানী ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ ও সংক্ষিপ্তাকারে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেনو মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী তার রাজত্বের প্রতি দু'হাজার বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। সে তার শেষ সীমা এভাবে দেখবে, যেমন সে তার নিকটে দেখবে। সে তার স্ত্রীকুল ও পরিচারক বর্ণের দিকে তাকাতে থাকবে।
বায়হাকী তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষায় উপরিউক্ত রিওয়ায়েতের উপর এটুকু বেশি বর্ণনা করেছেন। এবং মর্যাদার দিক থেকে সর্বোত্তম হবে সে ব্যক্তি, যে প্রতিদিন দু'বার আল্লাহ্ তা'আলার চেহারার দিকে দৃষ্টিপাত করতে।)

كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5669- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أدنى أهل
الْجنَّة منزلَة لمن ينظر إِلَى جنانه وأزواجه ونعيمه وخدمه وسرره مسيرَة ألف سنة وَأكْرمهمْ على الله من ينظر إِلَى وَجهه غدْوَة وعشيا ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وُجُوه يَوْمئِذٍ ناضرة إِلَى رَبهَا ناظرة الْقِيَامَة 22 32
رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ أَحْمد مُخْتَصرا قَالَ إِن أدنى أهل الْجنَّة منزلَة لينْظر فِي ملكه ألفي سنة يرى أقصاه كَمَا يرى أدناه ينظر إِلَى أَزوَاجه وخدمه
زَاد الْبَيْهَقِيّ على هَذَا فِي لفظ لَهُ وَإِن أفضلهم منزلَة لمن ينظر إِلَى الله عز وَجل فِي وَجهه فِي كل يَوْم مرَّتَيْنِ