আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৭০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৭০. হযরত ইবন আবিদ-দুনিয়া আ'মাশের সূত্রে সুওয়ায়র থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার মতে ইবন উমর (রা) থেকে হাদীসটি বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় মর্যাদার দিক থেকে সর্বনিম জান্নাতী হবে এমন ব্যক্তি, যার জন্য থাকবে এক হাজার প্রাসাদ। দু'টি প্রাসাদের মাঝে থাকবে এক বছরের দুরত্ব। সে তার জান্নাতের শেষ সীমা এভাবে দেখবে, যেমন সে তার নিকটে দেখবে। প্রতিটি প্রাসাদে থাকবে আয়তলোচনা রমণী, পুষ্পনিচয় ও কিশোরগণ। সে যা-ই আনতে বলবে, তা তার সামনে উপস্থিত করা হবে। তিনি এভাবে মাওকূফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5670- وروى ابْن أبي الدُّنْيَا عَن الْأَعْمَش عَن ثُوَيْر قَالَ أرَاهُ عَن ابْن عمر قَالَ إِن أدنى أهل الْجنَّة منزلَة لرجل لَهُ ألف قصر بَين كل قَصْرَيْنِ مسيرَة سنة يرى أقصاها كَمَا يرى أدناها فِي كل قصر من الْحور الْعين والرياحين والوالدن مَا يَدْعُو بِشَيْء إِلَّا أُتِي بِهِ
رَوَاهُ هَكَذَا مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান