আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫১৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিবেদন করলাম, যেন তিনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করেন। তিনি বললেন, ইনশা আল্লাহ্ আমি সুপারিশ করব। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় খোঁজ করব? তিনি বললেন, প্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে খোঁজ করবে। আমি বললাম, যদি আপনাকে পুলসিরাতের কাছে না পাই? তিনি বললেন, তবে তুমি আমাকে মীযানের কাছে খোঁজ করবে। আমি বললাম, যদি আপনাকে মীযানের কাছে না পাই। তিনি বললেন, তবে তুমি আমাকে হাওযে কাওসারের কাছে খোঁজ করবে। কেননা, আমি এ তিন জায়গা ব্যতীত কোথাও থাকবে না।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গারীব বায়হাকী 'আল-বাস' ইত্যাদিতে হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5518- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يشفع لي يَوْم الْقِيَامَة فَقَالَ أَنا فَاعل إِن شَاءَ الله تَعَالَى قلت فَأَيْنَ أطلبك قَالَ أول مَا تطلبني على الصِّرَاط
قلت فَإِن لم ألقك على الصِّرَاط
قَالَ فاطلبني عِنْد الْمِيزَان
قلت فَإِن لم ألقك عِنْد الْمِيزَان قَالَ فاطلبني عِنْد الْحَوْض فَإِنِّي لَا أخطىء هَذِه الثَّلَاثَة مَوَاطِن

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالْبَيْهَقِيّ فِي الْبَعْث وَغَيره

হাদীসের ব্যাখ্যা:

নবী (ﷺ) তাঁর উম্মতের জন্য শাফাআত করবেন। হাশরের ময়দানের তিনটি গুরুত্বপূর্ণ স্থান যথা সিরাত, মীযান এবং হাওযে কাওসার ছেড়ে তিনি কোথাও যাবেন না। শাফা'আত প্রত্যাশীগণ এ তিন স্থানের কোন একটিতে তাঁর সাক্ষাৎ লাভ করতে পারবেন। আল্লাহ তা'আলার অনুমতিসহ তিনি উম্মতের মুক্তির জন্য সুপারিশ করবেন। আশা করা যায় আল্লাহ্ তাঁর প্রিয় নবীর সুপারিশ কবুল করবেন। "হে আল্লাহ্! নবীর উম্মত হিসেবে আমাদের মৃত্যু দান কর এবং কিয়ামতের দিন তার শাফা'আত লাভের সৌভাগ্য দাও।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান