আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৯৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বসা ছিলেন, হঠাৎ আমরা তাঁকে এভাবে হাসতে দেখলাম, যে, তাঁর উপরের মাড়ির দাঁত দুটি দেখা গেল। উমর (রা) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি আমার পিতামাতা কুরবান। আপনার হাসির হেতু কি? তিনি বললেন, আমার উম্মাতের দু'জন লোক রাব্বুল ইযযতের সম্মুখে দু'জানু হয়ে বসা, তাদের একজন বলল, হে আমার রব। আপনি আমার ভাই থেকে আমার (প্রতি কৃত) যুলুমের বদলা নিন। আল্লাহ তা'আলা বললেন, তুমি তোমার ভাই থেকে কিভাবে প্রতিশোধ নেবে, তার কোন নেক আমলই যে অবশিষ্ট নেই। সে বলল, হে আমার রব। তবে আমার গুণাহসমূহ থেকে কিছু তার উপর চাপিয়ে দিন। (একথা বলার সময়) কান্নায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দু'চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর তিনি বললেন, নিশ্চয় সেদিন হবে মহা সংকটের দিন। মানুষ এজন্য মুখাপেক্ষী হবে যে, যেন তাদের কিছু গুনাহ সরিয়ে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়। ………..অতঃপরর হাদীসটির অবশিষ্টাংশ বর্ণিত হয়েছে।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটির সনদ সহীহ। পূর্ণাঙ্গ হাদীসটি "ক্ষমা" অধ্যায়ে পূর্বে উল্লেখিত হয়েছে।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5495- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ بَينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس إِذْ رَأَيْنَاهُ ضحك حَتَّى بَدَت ثناياه فَقَالَ لَهُ عمر مَا أضْحكك يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ رجلَانِ من أمتِي جثيا بَين يَدي رب الْعِزَّة فَقَالَ أَحدهمَا يَا رب خُذ لي مظلمتي من أخي فَقَالَ الله كَيفَ تصنع بأخيك وَلم يبْق من حَسَنَاته شَيْء قَالَ يَا رب فليحمل من أوزاري وفاضت عينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بالبكاء ثمَّ قَالَ إِن ذَلِك ليَوْم عَظِيم يحْتَاج النَّاس أَن يحمل عَنْهُم من أوزارهم فَذكر الحَدِيث

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَتقدم بِتَمَامِهِ فِي الْعَفو
tahqiqতাহকীক:তাহকীক চলমান