আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৭৪
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের সদগুণাবলীর আলোচনা কর এবং তাদের দোষসমূহ বর্ণনা করা থেকে বিরত থাক।
(আবু দাউদ, তিরমিযী, ইব্‌ন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ সকলেই ইমরান ইবন আনাস মাক্কীর রিওয়ায়েত 'আতা'র সুত্রে ইবন উমর (রা)-থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। আমি মুহাম্মদ ইবন ইসমাঈল (র)-কে বলতে শুনেছি। ইমরান ইবন আনাস মুনকারুল হাদীস।)
[হাফিয (র) বলেনঃ] উম্মু সালামা (রা) থেকে বর্ণিত সহীহ হাদীসটি পূর্বে উল্লেখিত হয়েছে। তিনি (উম্মু সালামা রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা মৃত ব্যক্তির কাছে যাও তখন ভাল আলোচনা কর। কেননা, তোমরা যা বল ফিরিশতাগণ তার উত্তরে 'আমীন' 'আমীন' বলেন।")
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5376- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اذْكروا محَاسِن مَوْتَاكُم وَكفوا عَن مساويهم

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عمرَان بن أنس الْمَكِّيّ عَن عَطاء عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب سَمِعت مُحَمَّد بن إِسْمَاعِيل البُخَارِيّ يَقُول عمرَان بن أنس مُنكر الحَدِيث
قَالَ الْحَافِظ وَتقدم حَدِيث أم سَلمَة الصَّحِيح قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا حضرتم الْمَيِّت فَقولُوا خيرا فَإِن الْمَلَائِكَة يُؤمنُونَ على مَا تَقولُونَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান