আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৩৭৫
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৫. হযরত মুজাহিদ থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, ইয়াযীদ ইবন কায়স আল্লাহ্ তার উপর লা'নত বর্ষণ করুন। -এর কি হয়েছে? লোকজন বলল, সে মৃত্যুমুখে পতিত হয়েছে। তিনি বললেন, তবে আমি আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি। তারা তাকে জিজ্ঞেস করল, আপনি কেন তারে লা'নত করলেন, আবার বললেন, আমি আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি। তিনি বললেন, নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতদের গাল দিও না, কেননা তারা তাদের পেশকৃত আমলের কাছে ইতিমধ্যেই পৌছে গেছে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি বুখারীর রিওয়ায়েতে উল্লিখিত ঘটনা বর্ণনা ব্যতিরেকে (কেবল রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল বাণীটুকু) বর্ণিত হয়েছে। আবু দাউদ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "যখন তোমাদের কোন ভাই মৃত্যুমুখে পতিত হয় তোমরা তার সমালোচনা ছেড়ে দাও, তোমরা তাতে জড়িত হয়ো না।")

كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5377 - وَعَن مُجَاهِد قَالَ قَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا مَا فعل يزِيد بن قيس لَعنه الله قَالُوا قد مَاتَ قَالَت فأستغفر الله فَقَالُوا لَهَا مَا لَك لعنته ثمَّ قلت أسْتَغْفر الله قَالَت إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تسبوا الْأَمْوَات فَإِنَّهُم أفضوا إِلَى مَا قدمُوا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد البُخَارِيّ دون ذكر الْقِصَّة
وَلأبي دَاوُد إِذا مَاتَ صَاحبكُم فَدَعوهُ لَا تقعوا فِيهِ
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب