আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৭৩
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৩. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে কোন জানাযায় ডাকা হলে তিনি তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। যদি তার গুণগান করা হত তবে দাঁড়িয়ে তার সালাতুল জানাযা পড়াতেন। পক্ষান্তরে যদি তার উল্টো (দুর্নাম) করা হত, তবে তার পরিবারকে বলতেন, তার সালাতুল জানাযা তোমরাই পড়ে নাও এবং তার সালাতুল জানাযা তিনি নিজে পড়াতেন না।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5375- وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا دعِي إِلَى جَنَازَة سَأَلَ عَنْهَا فَإِن أثني عَلَيْهَا خير قَامَ فصلى عَلَيْهَا وَإِن أثني عَلَيْهَا غير ذَلِك قَالَ لأَهْلهَا شَأْنكُمْ بهَا وَلم يصل عَلَيْهَا

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান