আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১২২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'কুযা'আ' গোত্রের বালী উপগোত্রের দু'ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে ইসলাম গ্রহণ করেছিল। তাদের দু'জনের একজন শহীদ হয় এবং অপরজন আরও এক বছর অতিরিক্ত আয়ু লাভ করে। তালহা ইবন আব্দুল্লাহ বলেন, তাদের দু'জনের মধ্যে পরে যার মৃত্যু হয় সে ব্যক্তিকে আমি (স্বপ্নে) দেখলাম যে, তাকে শহীদের পূর্বে জান্নাতে দাখিল করা হয়েছে। তাই আমি এতে আশ্চর্যান্বিত হলাম এবং আমি ভোর বেলায় গিয়ে বিষয়টি নবী (ﷺ)-এর সাথে আলোচনা করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে কি এরপর (প্রথম ব্যক্তির শাহাদাতের পর) রামাযানের সাওম পালন করেনি এবং ছয় হাযার রাক'আত ও এক বছরের এত এত রাক'আত সালাত আদায় করেনি? (সুতরাং এতে আশ্চর্যের কী আছে?)
(আহমাদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ তার কিতাব এ, ইবন হিব্বান-তাঁর 'সহীহ'-এ ও বায়হাকী সকলেই অনুরূপ সনদে তালহা (রা) থেকে এর চেয়ে দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। ইবন মাজাহ ও ইবন হিব্বান উপরিউক্ত হাদীসের শেষে এ অংশটুকু বেশি বর্ণনা করেছেনঃ "কাজেই তাদের উভয়ের মধ্যে আসমান-যমীনের ব্যবধানের চেয়ে অধিক ব্যবধান অবশ্যই থাকবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5122- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رجلَانِ من بلي حَيّ من قضاعة أسلما مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فاستشهد أَحدهمَا وَأخر الآخر سنة قَالَ طَلْحَة بن عبد الله فَرَأَيْت الْمُؤخر مِنْهُمَا أَدخل الْجنَّة قبل الشَّهِيد فتعجبت لذَلِك فَأَصْبَحت فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ قد صَامَ بعده رَمَضَان وَصلى سِتَّة آلَاف رَكْعَة وَكَذَا وَكَذَا رَكْعَة صَلَاة سنة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم عَن طَلْحَة بِنَحْوِهِ أطول مِنْهُ
وَزَاد ابْن مَاجَه وَابْن حبَان فِي آخِره فَلَمَّا بَينهمَا أبعد مِمَّا بَين السَّمَاء وَالْأَرْض
tahqiqতাহকীক:তাহকীক চলমান