আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫১২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২১. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়
আল্লাহ তা'আলার এমন কিছু বান্দা রয়েছে, যাদেরকে তিনি নিহত হওয়া থেকে রক্ষা করেন, নেক আমল করার জন্য তাদের আয়ু বৃদ্ধি করে দেন, তাদের উত্তম রিযিকের ব্যবস্থা করেন, তাদেরকে নিরাপদে বাঁচিয়ে রাখেন, বিছানায় নিরাপদে তাদের মৃত্যু দান করেন অথচ তাদেরকে তিনি মর্যাদা দান করেন।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ হাদীসের সনদ এখনও আমার নিকট পৌঁছায়নি।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5121- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله عبادا يضن بهم عَن الْقَتْل ويطيل أعمارهم فِي حسن الْعَمَل وَيحسن أَرْزَاقهم ويحييهم فِي عَافِيَة وَيقبض أَرْوَاحهم فِي عَافِيَة على الْفرش ويعطيهم منَازِل الشُّهَدَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده
رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده