আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১২০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? সাহাবায়ে কিরাম বললেন জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! তিনি বললেনঃ তোমাদের মধ্যে সর্বত্তোম ব্যক্তি তারা, যারা তোমাদের মধ্যে দীর্ঘায়ু, যখন তারা সৎপথ অবলম্বন করে।
(আবু ইয়া'লা (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5120- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بخياركم قَالُوا بلَى يَا رَسُول الله قَالَ خياركم أطولكم أعمارا إِذا سددوا

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান