আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৪৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৪৭. হযরত আমের ইব্‌ন আব্দুল্লাহ্ (র) থেকে বর্ণিত আছে। যে, সালমান আল-খায়র (ফারেসী) (রা)-যখন মুমুর্ষু অবস্থায় উপনীত হলেন, তখন লোকেরা তাঁর কিছুটা অস্থিরতা অনুভব করল। তাই তাঁরা জিজ্ঞেস করল, হে আবু আব্দুল্লাহ্। আপনার এ অস্থিরতা কেন? অথচ আপনার তো নেক কাজে অগ্রণী ভূমিকা রয়েছে। আপনি রাসূলুল্লাহ্-এর সঙ্গে বহু যুদ্ধে এবং বড় বড় বিজয়ে অংশ গ্রহণের সুবর্ণ সুযোগ ঘটেছে। তিনি বলেন, আমাকে এ বিষয়টিই অস্থির করে তুলছে যে, আমাদের প্রিয় হাবীব (রাসূলুল্লাহ ﷺ) যখন আমাদের কাছ থেকে বিদায় নেন, তখন আমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি তখন আমাদেরকে বলেছিলেন। মুসাফিরের পাথেয়ের সমপরিমাণ সামগ্রীই যেন তোমাদের প্রতিটি ব্যক্তির জন্য যথেষ্ট বিবেচিত হয়। এবিষয়টিই আমাকে অস্থির করে তুলেছে। অতঃপর সালমান (রা)-এর পরিত্যক্ত সম্পদগুলো একত্রিত করা হল। দেখা গেল তার মূল্য দাঁড়াল (মাত্র) পনের দিরহাম।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5047- وَعَن عَامر بن عبد الله أَن سلمَان الْخَيْر رَضِي الله عَنهُ حِين حَضَره الْمَوْت عرفُوا مِنْهُ بعض الْجزع فَقَالُوا مَا يجزعك يَا أَبَا عبد الله وَقد كَانَت لَك سَابِقَة فِي الْخَيْر شهِدت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مغازي حَسَنَة وفتوحا عظاما
قَالَ يجزعني أَن حبيبنا صلى الله عَلَيْهِ وَسلم حِين فارقنا عهد إِلَيْنَا
قَالَ ليكف الْمَرْء مِنْكُم كزاد الرَّاكِب فَهَذَا الَّذِي أجزعني فَجمع مَال سلمَان فَكَانَ قِيمَته خَمْسَة عشر درهما

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান