আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৪৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৪৫. হযরত ইয়াহইয়া ইবন জা'দা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কিছু সাহাবী খাব্বাব (রা)-কে রুগ্নাবস্থায় দেখতে গেলেন। তখন তাঁরা বললেন, হে আবু আবদুল্লাহ। তুমি সুসংবাদ গ্রহণ কর। তুমি তো হাওযে কাওসার এ মুহাম্মদ (ﷺ)-এর সঙ্গে সাক্ষাৎ করবে। উত্তরে তিনি বললেন, এসব সত্ত্বেও এটা কি করে সম্ভব? এবলে তিনি ঘরের উপর তলা ও নিচ তলার প্রতি ইঙ্গিত করলেন। অথচ রাসূলুল্লাহ্ (ﷺ)
বলেছেন, নিশ্চয় মুসাফিরের পাথেয় সমপরিমাণ সামগ্রীই তোমাদের জন্য যথেষ্ট হবে।
(আবু ইয়া'লা ও তাবারানী উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5045- وَعَن يحيى بن جعدة قَالَ عَاد خبابا نَاس من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا أبشر يَا أَبَا عبد الله ترد على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم الْحَوْض فَقَالَ كَيفَ بِهَذَا وَأَشَارَ إِلَى أَعلَى الْبَيْت وأسفله وَقد قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا يَكْفِي أحدكُم كزاد الرَّاكِب

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান